বৈষ্ণবনগর থানার IC সঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে বেশ কয়েক দিন আগে বিশ্বজিৎ মণ্ডল (২২) কে গ্রেফতার করে ছিল পুলিশ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার ছোট চামা গ্রামে। একটি দোকান থেকে ট্রাকের টায়ার চুরি করেছিল সে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করে। সাত দিন পুলিশি হেফাজতে রাখার পর তাকে জীঞ্জাসাবাদ করার পর এই চুরি কাণ্ডে যুক্ত আরেকটি নাম উঠে আসে ধনাই ঘোষ ওরফে ধনা।তার বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগর গ্রাম পঞ্চায়েতের রাধারাম টোলা এলাকায়।
এরপর পুলিশ ধনাই ঘোষের (ধনা) তল্লাসী শুরু করে। এদিন ১৮ মাইল এলাকার রাস্তার ধারে থাকা একটি প্রিত্যাক্ত হোটেল থেকে ধনাইকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নম্বর বিহীন মোটর বাইক ট্রাকের নতুন টাইয়ার এবং উদ্ধার হওয়া বাইকের সিটের নীচ থেকে উদ্ধার হয়ে ১৬৮ গ্রাম ব্রাউন সুগার। তার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
জানা গেছে, বৈষ্ণবনগর থানার পুলিশ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পাথাবেন। এবং ধৃতদের ১৪ দিন পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
মালদা